Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorizedআন্তর্জাতিকএশিয়া

তোশাখানা মামলা : ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির সাজা স্থগিত

রাষ্ট্রীয় উপহার বা তোশাখানা বেচাকেনার মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে দেয়া ১৪ বছরের কারাদণ্ড স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট। আজ (সোমবার) এই আদেশ দেয় আদালত।

সাধারণ নির্বাচনের কয়েক দিন আগে গত ৩১ জানুয়ারি ইসলামাবাদের জবাবদিহি আদালত এ দুজনকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছিল। পরদিনই নিয়মবহির্ভূতভাবে বিয়ে করার এক মামলায় প্রত্যেককে সাত বছর করে কারাদণ্ড দেয় আরেকটি আদালত।

এর আগে ৩০ জানুয়ারি কূটনৈতিক তারবার্তা ফাঁসের মামলায় রাষ্ট্রীয় গোপনীয়তা আইনের অধীন গঠিত বিশেষ আদালত ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশিকে ১০ বছরের কারাদণ্ড দেয়।

গত বছরের ডিসেম্বরে জবাবদিহি আদালতে তোশাখানা মামলাটি করেছিল জাতীয় জবাবদিহি ব্যুরো -এনএবি। এতে সৌদি যুবরাজের উপহার দেয়া দুটি অলংকার কম দাম দেখিয়ে তোশাখানা থেকে নেয়ার অভিযোগ আনা হয়েছিল ইমরান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে।

পরের মাসে ইসলামাবাদের জবাবদিহি আদালত দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। মামলায় দুর্নীতিবিরোধী সংস্থা এনএবি অভিযোগ করেছিল, ইমরান খান প্রধানমন্ত্রী থাকার সময় তিনি ও তাঁর স্ত্রী বিভিন্ন রাষ্ট্রপ্রধান ও বিদেশি প্রতিনিধির কাছ থেকে সব মিলিয়ে ১০৮টি উপহার গ্রহণ করেছেন।

আজকের রায় ঘোষণার পর ইমরান খানকে আদিয়ালা জেলে রাখা হলেও বুশরাকে ওই কারাগারে না রেখে বানিগালার বাসভবনে স্থানান্তর করা হয়। ইমরান-বুশরা দম্পতির এ বাড়িকে সাব-জেল ঘোষণা করা হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button