Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বানিজ্য সংবাদ

রাতেই ভারত থেকে এক হাজার ৬৫০ টন পেঁয়াজ আসবে

আজ রাতের মধ্যেই,ভারত থেকে প্রথম চালানে এক হাজার ৬৫০ টন পেঁয়াজ আসবে। রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে,দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্স সভা শেষে,একথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইস‌লাম টিটু।‌

প্রতিমন্ত্রী জানান,শিগগিরই টিসিবির মাধ্যমে প্রতিকেজি পেঁয়াজ ৪০ টাকা দরে ঢাকা ও চট্টগ্রামে বিক্রি করা হবে। প্রথম রোজা ও ১৮তম রোজায় বিভিন্ন ভোগ্যপণ্যের, তুলনামূলক দাম উল্লেখ কোরে তিনি বলেন, অধিকাংশ ক্ষেত্রেই দাম অনেক কমে গেছে।

তাছাড়া সব পণ্যের যথেষ্ট মজুত রয়েছে। তাই আগামীতেও বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশা প্রকাশ করেন বানিজ্য প্রতিমন্ত্রী।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button