Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আওয়ামী লীগরাজধানীরাজনীতি

সঙ্কট কাটিয়ে ক্রমাগত ভালোর দিকে যাচ্ছে দেশ: ওবায়দুল কাদের

দেশের সঙ্কট কাটিয়ে ক্রমাগত ভালোর দিকে যাচ্ছে দেশ। বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, শেখ হাসিনার উন্নয়ন, মানবতা ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপিকে অন্ধকারে ঠেলে দিয়েছে, এই অন্ধকার থেকে তারা আর বের হতে পারছে না। সকালে রাজধানীর গুলিস্থানে দলীয় এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। কাদের বলেন, বিএনপি নেতিবাচক রাজনীতির পরেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এ অগ্রজাত্রা অব্যাহত থাকবে।

সকালে রাজধানীর ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটি আয়োজিত অসহায় দুস্থ মানুষের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি জানান, আওয়ামী লীগ সব সময় জনগণের কল্যাণে কাজ করে। এবার রমজানেও সারা দেশের নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তা আবারো প্রমান করেছে।

বিএনপি অপরাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মত দক্ষ, বিচক্ষণ নেতৃত্ব আছে বলেই, বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন সম্ভব হয়েছে।

বিএনপির নেতিবাচক রাজনীতি দেশকে পেছনে ঠেলে দিয়েছিল উল্লেখ করে কাদের বলেন, সঙ্কট কাটিয়ে ভালোর দিকে যাচ্ছে দেশ।

এ সময় আওয়ামী লীগ সরকার কর্তৃক নেতাকর্মীরা নির্যাতিত হচ্ছে,বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যের কড়া সমালোচনা করেন ওবায়দুল কাদের।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button