Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

ইসলাম ও দেশবিরোধী আধিপত্যবাদ রুখে দিতে হবে:  পীর চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, দেশবিরোধী সকল আধিপত্যবাদী শক্তিকে সম্মিলিতভাবে রুখে দিতে হবে।

দেশ স্বাধীন হয়েছে দিল্লির গোলামির জন্য নয়; মাথা উঁচু করে নিজের অধিকার আদায়ের জন্য। স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী সংগঠন আওয়ামী লীগের হাতেই আজ স্বাধীনতা ও দেশ বিপন্ন।

২৬ মার্চ স্বাধীনতা দিবসে নওগাঁ সীমান্ত এলাকায় ভারতের বিএসএফ আল আমীন নামের এক যুবককে হত্যা করে বাংলাদেশের স্বাধীনতার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে ভারত।

প্রতিনিয়ত সীমান্তে ভারতের বিএসএফ বাংলাদেশীদের পাখির মত গুলি করে হত্যা করেই যাচ্ছে, কিন্তু ভারতের পদলেহি সরকার প্রতিবাদ করার সাহসও পাচ্ছে না।

সরকারের শীর্ষ নেতারা ভারত বন্দনায় ব্যস্ত। তিনি ঐতিহাসিক বদরের চেতনাকে ধারণ করে ইসলাম ও দেশবিরোধী শক্তিকে রুখে দাড়ানোর আহ্বান জানান। দেশীয় নব্য ভারতীয় রাজাকারদের বিচারের মুখোমুখি করতে হবে।

ফিলিস্তীনের গাজায় ইসরাঈল গণহত্যা চালিয়ে ফিলিস্তীনীদের নিশ্চিহ্ন করতে চায় এটা বিশ্বাবাসীকে বুঝতে হবে।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button