Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আওয়ামী লীগরাজনীতি

বিদেশী কোন প্রভুর ইন্ধনে ভারত বিরোধিতা করছে বিএনপি: শেখ পরশ

বিএনপি বিদেশী কোন প্রভুর ইন্ধনে ভারত বিরোধিতা করছে  বলে জানিয়েছেন ,  আওয়ামী যুবলীগ এর চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। বুধবার পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে উত্তরা-১২নং সেক্টর কল্যাণ সমিতি মাঠে যুবলীগ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার (খাদ্য ও বস্ত্র) বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা-১৮ আসনের  সংসদ সদস্য খসরু চৌধুরী,যুবলীগ, ঢাকা মহানগর উত্তর সহ-সভাপতি মুজিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, আন্তর্জাতিক সম্পাদক কাজী সারোয়ার হোসেন, কৃষি ও সমবায় সম্পাদক অ্যাড. হেমায়েত উদ্দিন মোল্লা, উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা, উপ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এন আই আহমেদ সৈকতসহ কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দসহ অনান্যরা এ সময় উপস্থিত ছিলেন ।
পরশ বলেন, মুক্তিযুদ্ধের সময় যেই ভারত আমাদের শরণার্থীদের আশ্রয় দিয়েছে, আমাদের অস্ত্র দিয়ে, প্রশিক্ষণ দিয়ে আমাদের সাহায্য করেছে তাদের এখন বিরুদ্ধাচারণ করছে।  নিশ্চয়ই অন্য কোন বিদেশী শক্তির উস্কানি এবং প্রতিশ্রুতিতে এই অবস্থান নিয়েছে বিএনপি।
কিন্তু লাভ হবে না, বেঈমানদের কেউই বিশ্বাস করে না, ইতিহাসও ক্ষমা করে না। স্বার্থ হাসিল করে ছুড়ে ফেলে দেবে, ক্ষমতায় বসাতে পারবে না যতদিন জনগণ শেখ হাসিনার সাথে আছে।
যাদের জন্মের মধ্যেই গণতন্ত্র নাই, তারা গণতন্ত্রের কথা বলছে। ওদের জন্মই হয়েছে অবৈধভাবে ক্ষমতা দখল করার মাধ্যমে। একজন স্বৈরাশাসকের পকেট থেকে যে দলের সৃষ্টি তারা গণতন্ত্র চাচ্ছে। তাদের জন্মটা কোথায় এবং কিভাবে হয়েছে, তারা কি ভুলে গেছে।
বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button