আওয়ামী লীগরাজনীতি
ঈদে শ্রমিকদের ছুটি কোনোভাবেই কম দেয়া যাবে না: শ্রম প্রতিমন্ত্রী

আসন্ন ঈদুল ফিতরে শ্রমিকদের ছুটি কোনোভাবেই সরকারি ছুটির চেয়ে কম দেওয়া যাবে না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। বুধবার সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে যাতায়াতের সুবিধা অনুযায়ী ঈদের ছুটি দিতে হবে। ঈদের ছুটি সরকারি ছুটির চেয়ে কম হবে না। নিশ্চিত করতে মালিকপক্ষকে তাগাদা দেওয়া হচ্ছে।
কোনো অবস্থায় শ্রমিকরা রাস্তায় নামবেন না। যে কোনো কিছুর বিনিময়ে তাদের পাওনা মিটিয়ে দেওয়া হবে বলেও জানান শ্রম প্রতিমন্ত্রী ।
বাংলা টিভি/ রাজ



