রাজনীতিআওয়ামী লীগ
দায়িত্বহীনতায় ঈশ্বরদীর ট্রেন দুর্ঘটনা: রেলমন্ত্রী

পাবনার ঈশ্বরদীতে রেল ক্রসিং পারাপারের সময় মালবাহী দুই ট্রেনের যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে এটা সম্পূর্ণ দায়িত্বহীনতার কারণে ঘটেছে বলে জানিয়েছেন, রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম ।
বুধবার পাংশা সরকারি কলেজ মাঠে মরহুম আবুল মাহমুদ স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, দায়িত্ব অবহেলার দায়ে ট্রেনের চালকসহ তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনা গভীরভাবে তদন্ত করা হবে।
তদন্ত শেষে কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান জিল্লুল হাকিম।
বাংলা টিভি/ রাজ



