Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশআওয়ামী লীগপ্রধানমন্ত্রীরাজধানীরাজনীতি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান স্বাধীনতা দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ভোরে সকালে প্রথমে সরকার প্রধান হিসেবে ও এরপর দলীয় প্রধান হিসেবে নেতাকর্মীদের সাথে নিয়ে ফুলেল শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় ছোট বোন শেখ রেহানাও তার সঙ্গে ছিলেন।

এছাড়াও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানান। এরপর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

এর আগে, ভোর ৫টা ৫৬ মিনিটে দিনের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তাদের সাথে শ্রদ্ধা জানান ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button