Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আওয়ামী লীগরাজধানীরাজনীতি

স্মার্ট বাংলাদেশের ন্যায় স্মার্ট ট্যুরিজম গড়ে তোলা হবে: শিল্পমন্ত্রী

স্মার্ট বাংলাদেশের ন্যায় স্মার্ট ট্যুরিজম গড়ে তোলা হবে বলে জানিয়েছেন, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন । সোমবার রাজধানীর একটি অভিযাত হোটেল এসোসিয়েশন অভ্ ট্রাভেল এজেন্টস অভ্ বাংলাদেশ (ATAB) আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

এসোসিয়েশন অভ্ ট্রাভেল এজেন্টস অভ্ বাংলাদেশ (ATAB) এর প্রেসিডেন্ট আবদুস সালাম আরিফ, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান (CAAB) এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, ট্যুরিস্ট পুলিশ প্রধান এডিশনাল আইজিপি (ভারপ্রাপ্ত) মো. আবু কালাম সিদ্দিক ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের ও ATAB এর সাধারণ সম্পাদক আফসিয়া জান্নাত সালেহসহ অনান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, পর্যটন একটি বিরাট শিল্প। জিডিপিতে পর্যটন খাতের অবদান বৃদ্ধিতে ATAB-কে আরো গুরুত্বপূর্ণ ও কার্যকরী ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ স্মার্ট ট্যুরিজমের অন্যতম উপাদান। 0এ লক্ষ্যে সরকার কাজ করছে যার অন্যতম উদাহরণ হলো ট্যুরিস্ট পুলিশ প্রতিষ্ঠা করা।

শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে ATAB-কে কিভাবে সহযোগিতা করা যায় এ বিষয়ে নতুন কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ।

পরে ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক গভর্নর মুফতি মাওলানা ড. কাফীলুদ্দীন সরকার সালেহী।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button