দেশে স্থীতিশীল পরিস্থিতি থাকলে দেশের উন্নয়ন হয়, আওয়ামী লীগ সরকার তা প্রমাণ: প্রধানমন্ত্রী

দেশে স্থীতিশীল পরিস্থিতি থাকলে দেশের উন্নয়ন হয়, আওয়ামী লীগ সরকার তা প্রমাণ করেছে। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আবারও বলেন, ২০৪১ সাল নাগাদ বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা।
সোমবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এছাড়া পঁচাত্তরের পর ক্ষমতাসীনরা হত্যাযজ্ঞ,নির্বাচনী প্রহসন সহ নানা অরাজনৈতিক কর্মকাণ্ড ঘটিয়ে, দেশকে পিছিয়ে দিয়েছিলো বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী।২০২৪ সালে স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্বাধীনতা,মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায়, এ বছর ১০ বিশিষ্ট ব্যাক্তির হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানের সূচনা বক্তৃতায়, পুরস্কার প্রাপ্তদের শুভেচ্ছা জানিয়ে, তাদের পদাঙ্ক অনুকরণ করে সবাইকে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
স্বাধীনতার চেতনা ও হারানো গৌরব ফিরিয়ে আনতে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ধারাবাহিকতার বিষয় উল্লেখ করেন তিনি।
গণহত্যায় জড়িতদের প্রতি জাতির ঘৃণা প্রকাশ করেন বঙ্গবন্ধু কন্যা।
এছাড়া ইফতার পার্টি এড়িয়ে মানুষের পাশে থাকতে দেশবাসীর প্রতি আবারো আহবান জানান সরকার প্রধান।
বাংলা টিভি/ রাজ



