Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিআওয়ামী লীগরাজধানী

রাশিয়া জাহাজ নির্মাণ শিল্পে দক্ষ জনবল নিতে চায়: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

রাশিয়া জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের দক্ষ জনবল নিতে চায় বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। রোববার দুপুরে নিজ দপ্তরে রাশিয়ার লেভাডিয়া শিপইয়ার্ড এর প্রতিনিধিদলের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, রাশিয়া সেদেশের জাহাজ শিল্প, কৃষিসহ নানা ক্ষেত্রে দক্ষ জনবল নিতে চায়। প্রথম ধাপে ৬০ জন শ্রমিক নিতে চায়। এরপরে পর্যায়ক্রমে তারা আরো দক্ষ জনবল নিবে। শ্রমিকদের থাকা-খাওয়া, ভাষা শেখার বিষয় কোম্পানি দেখবে বলে নিশ্চিত করেছে।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button