Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আওয়ামী লীগরাজধানীরাজনীতি

 অবৈধ ভিওআইপির সাথে জড়িতদের ছাড় দেয়া হবে না: তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী

অবৈধ ভিওআইপির সাথে জড়িতদের ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সোমবার গাজীপুর জেলার টংগীতে জব্দকৃত ভিওআইপ কাজে ব্যবহৃত সাড়ে এগার হাজার অবৈধ সিমসহ বিপুল যন্ত্রপাতি পরিদর্শনকালে এসব কথা বলেন।

বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ, এনটিএমসি এর মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং র‌্যাব -১ এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মুসতাক আহমদসহ অনান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, অবৈধ ভয়েস ওভার ইন্টারনেট কার্যক্রম কোন অবস্থাতেই চলতে দেওয়া হবে না। বিটিআরসির উদ্যোগে এনটিএমসি এর সহযোগিতায় অভিযান চলছে এবং চলবে। কোন মোবাইল অপারেটর কিংবা তাদের পরিবেশকরাও যদি এ অপরাধের সাথে যোগসাজস করে থাকে তাদেরকেও ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, অবৈধ ভিওআইপি বন্ধে সরকার বদ্ধপরিকর। অপারেটররা পরিবেশকদের মাধ্যমে যদি সিম বিক্রির ক্ষেত্রে সংযত না হয় তবে এর দায়ভার তাদেরকেই বহন করতে হবে। এনটিএমসি এর সহযোগিতায় র্যাব -১ গতকাল ২৩ মার্চ টংগীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ ভিওআইপি যন্ত্রপাতি জব্দ করে এবং জড়িতদের আটক করে।

জব্দকৃত যন্ত্রপাতির মধ্যে রয়েছে বিভিন্ন মোবাইল অপারেটরের ১১৫০০টি সিম, কম্পিউটার ৩টি , ল্যাপটপ ২টি,মিনি পিসি ১টি, মডেম ৭টি ,রাউটার ১৫টি এবং ৫টি নেটওয়ার্ক হাব।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button