রাজধানীআওয়ামী লীগরাজনীতি
কাল ঢাকা আসছেন ভুটানের রাজা

বাংলাদেশ সরকারের আমন্ত্রণে সোমবার ৪ দিনের সফরে ঢাকা আসছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। সফর কালে স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
রোববার নিজ দফতরে সংবাদ সম্মেলনে সফরের বিষয়ে বিস্তারিত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, ২৫ থেকে ২৮ তারিখ পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়ের ওয়াংচু। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে তার এ সফর।
মন্ত্রী আরও জানান, প্রথম দেশ হিসেবে ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিলো। দেশটির সঙ্গে বহুমাত্রিক সহযোগিতা সম্পর্ক রয়েছে। কুড়িগ্রামে ভুটানের বিনিয়োগের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন, বিদ্যুৎ, কৃষি, স্বাস্থ্য খাতসহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়ে কথা হবে সফরে।
বাংলা টিভি/ রাজ



