Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকঅন্যান্য

মস্কোতে সন্ত্রাসী হামলা: নিহত বেড়ে ৯৩, গ্রেফতার ১১

রাশিয়ার রাজধানী মস্কোতে কনসার্ট হলে জঙ্গি হামলার ঘটনায় নিহত বেড়ে দাড়িয়েছে ৯৩ জনে। রাশিয়ার কেন্দ্রীয় তদন্ত কর্তৃপক্ষ শনিবার (২৩ মার্চ) এ তথ্য জানিয়েছে ।

ক্রেমলিনের বরাতে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ১১ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে চারজন সরাসরি জড়িত। রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার (ফেডারেল সিকিউরিটি সার্ভিস-এফএসবি) প্রধান আলেকজান্ডার বোর্টনিকভ দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (২২ মার্চ) রাতে মস্কোর ক্রকাস সিটি হলে হামলার ঘটনা ঘটে। মুখোশ পরে পাঁচ বন্দুকধারী ঢুকে পড়েন হলে। সেখানে চলা কনসার্টে গুলি চালায়। এ ঘটনায় ৬০ জন নিহতের কথা জানিয়েছিল রাশিয়া। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button