Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আওয়ামী লীগরাজধানীরাজনীতি

রেমিটেন্স যোদ্ধাদের সেবা প্রদানে সবাইকে আন্তরিক হতে হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

রেমিটেন্স যোদ্ধাদের সেবা প্রদানে সকলকে আরো আন্তরিক হতে হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। শনিবার দুপুরে ঢাকাস্থ বাংলাদেশ-কোরিয়া টিটিসি এ জনশক্তি কমর্সংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর নতুন যোগদানকৃত কর্মকর্তা/কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নিজের কাজে ফাঁকি না দিয়ে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। এ প্রশিক্ষণ নতুন প্রজন্মের কাজে লাগছে না।

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহে আধুনিক যুগোপযোগি যন্ত্রপাতি স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আরও বলেন, শুধুমাত্র প্রবাসীদের প্রশিক্ষণের ব্যবস্থা করলেই হবে না, প্রশিক্ষকদের ও প্রতিনিয়ত আধুনিক প্রযুক্তির সম্পর্কে প্রশিক্ষণ দিতে হবে।

আধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে কিছুদিনের মধ্যে আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহ ঢেলে সাজাতে সক্ষম হবো বলেও জানান শফিকুর রহমান চৌধুরী।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button