Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজধানীআওয়ামী লীগরাজনীতি

দেশের অসহায় দুস্থ মানুষের পাশে আছেন প্রধানমন্ত্রী: কামরুল ইসলাম

দেশের অসহায় দুস্থ মানুষের পাশে সেবা দেয়ার জন্য কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে জানিয়েছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। শুক্রবার সকালে রাজধানীর কামরাঙ্গীরচরে আন্তঃআলী নগর চৌরাস্তায় অসহায় ও দরিদ্রদের ইফতার সামগ্রী বিতরণের সময় তিনি এসক কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, যারা উন্নয়ন অগ্রগতির বিরুদ্ধে কাজ করে, যারা সাধারণ মানুষের পাশে দাঁড়ায় না তারা অভিজাত শ্রেণির লোক। অথবা তারা বিদেশিদের বন্ধু।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দরিদ্র মানুষদের সহায়তায়ই ত্রাণ বিতরণের মূল উদ্দেশ্য বলে জানান এই আওয়ামী লীগ নেতা।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button