Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিআওয়ামী লীগরাজধানী

ভারতীয় পণ্য বয়কটের নামে বাজার ব্যবস্থাকে অস্থির করার ষড়যন্ত্রে বিএনপি : ওবায়দুল কাদের

ভারতীয় পণ্য বয়কটের নামে বিএনপি দেশের বাজার ব্যবস্থাকে অস্থির করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে জনগণ তাদের ডাকে সাড়া দেবে না। শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এছাড়া জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে বিএনপি এখন পথহারা পথিকের মতো দিশেহারা আচরণ করছে বলেও জানান তিনি। সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় ভারতীয় পণ্য বর্জনে বিএনপি যে ডাক দিয়েছে তার নিন্দা জানান তিনি। বলেন, বিশ্ব বাস্তবতায় এবং আঞ্চলিক ভূকৌশলগত অবস্থানে দিক দিয়ে ভারত বাংলাদেশের তিনদিকেই বেষ্টিত। ফলে তাদের থেকে সব থেকে সাশ্রয়ী মূল্যে পণ্য পাওয়া যায়। তবে বিএনপি এ নিয়ে অপরাজনীতি করছে।

কাদের বলেন, বিএনপি গণতন্ত্রের পথ থেকে সরে এসে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে। তারা জন সম্পৃক্ততা হারিয়ে অদ্ভুত আচরণ করছে।

এ ছাড়া যারা ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে,দেশের জনগণ তাদেরই বয়কট করবে বলেও জানান আওয়ামী লীগের এই শীর্ষনেতা।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button