Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা

ঢাকায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম খেলায় বৃহস্পতিবার মুখোমুখি হবে বাংলাদেশ  এবং অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

এ পর্যন্ত ১৫টি ম্যাচের ৪টিতে জয় পেয়ে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে আছে বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দল। আইসিসি নারী চ্যাম্পিয়নশিপ ক্রিকেটের অংশ হওয়ায় প্রতিটা ম্যাচই বাড়তি গুরুত্ব পাবে উভয় দলের কাছে। ভারত পাকিস্তান দক্ষিণ আফ্রিকার মতো দলকে এর আগে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।

এবার ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে পয়েন্ট তালিকায় আরো এগিয়ে যাওয়ার লক্ষ্য বাংলাদেশের। তাই সফরকারিদের বিপক্ষে সিরিজের প্রথম খেলায় জয়ের বিকল্প চিন্তা ছাড়াই মাঠে নামবে নিগার সুলতানারা।

এদিকে, ১৫ ম্যাচের সর্বোচ্চ ১০টি জয়ে আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে আছে অস্ট্রেলিয়া। অ্যালিসা হিলির দলটির লক্ষ্য সিরিজের শুরু থেকেই বাংলাদেশকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের যায়গা আরো মজবুত করা।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button