Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আওয়ামী লীগরাজধানীরাজনীতি

বিএনপি জনগণের নয়, বিদেশিদের সহযোগিতা চায় : পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি জনগণের কোনো সহযোগিতা চায় না, বিদেশিদের সহযোগিতা চায় বলে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন । এটিই দু:খজনক  বলেও জানান তিনি ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন,আওয়ামী লীগ সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দিতে গিয়ে বিএনপি নিজেই ধপাস করে পড়ে এখন হাঁটা শুরু করেছে, হেঁটে হেঁটে লিফলেট বিতরণ করছে। দলটাকে টিকিয়ে রাখা, অস্তিত্ব জানান দেওয়ার জন্যই মঈন খান এ সব কথা বলছেন।

বিএনপিই এখন নড়েবড়ে হয়ে গেছে। তাদের নেতাদের ওপর কর্মীদের কোনো আস্থা নেই। মূল নেতাদের ওপর কেন্দ্রীয় নেতাদের আস্থা নেই। তাদের এখন নেতৃত্বের টানাপোড়ন চলছে।’

প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন রমজানে যেন অহেতুক কোনো ব্যয় না করা হয়, অহেতুক কোনো ইফতার পার্টিও না করা হয় বরং সেই টাকা যেন সাধারণ মানুষের মাঝে দেওয়া হয়। সে হিসেবে আমি আমার এলাকায় এবং সকল সংসদ সদস্য ও নেতৃবৃন্দ যার যার এলাকায় সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছি।

বিএনপি রমজানের প্রথম দিনেই ইফতার পার্টি করে সরকারের বিরূদ্ধে বিষোদগার করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম বিএনপি কোথাও কোথাও ইফতার পার্টির নামে চাঁদাবাজিও করছে।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button