সাকিব আল হাসান, আগে কোন দলে ছিল জানা নেই: ওবায়দুল কাদের

সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসান, আগে কোন দলে ছিল সেটা বড় কথা নয়, এখন তিনি আওয়ামী লীগের সদস্য। তিনি সব শর্ত পূরণ করেই সংসদ সদস্য হয়েছেন। এমনটাই বললেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন। এ ছাড়া ইফতার পার্টির নামে সরকারের বিরুদ্ধে, বিএনপি অন্ধ সমালোচনা করছে বলেও অভিযোগ করেন, আওয়ামী লীগের এই শীর্ষ নেতা।
সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনীতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিশ্বখ্যাত ক্রিকেটার আগে অন্য দলের রাজনীতির সাথে জড়িত ছিলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে কথা বলেন তিনি। জানান, সাকিব আগে কি করেছে সেটা বড় কথা নয়, এখন তিনি আওয়ামী লীগের রাজনীতি করছে। এটাই তার বড় পরিচয়।
বিএনপি আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নে কাদের বলেন, বিএনপির নেতারা এখন ক্লান্ত,কর্মীরা হতাশ। তারা এখন সরকারের অন্ধ সমালোচনায় ব্যস্ত। যতই আন্দোলন হোক নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তন সম্ভব নয় বলে আবারো জানান আওয়ামী লীগের এই শীর্ষনেতা।
বাংলা টিভি/রাজ



