Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যনির্বাচনরাজনীতি

ভোটারদের বাড়িতে খাবার খেয়েই প্রচারণা করছেন হিরু আলম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম। নানা নাটকীয়তার পর প্রার্থিতা নিশ্চিত হওয়া আলোচিত এই প্রার্থী নির্বাচনী প্রচারণায় বেছে নিয়েছেন ব্যতিক্রমী এক পন্থা।

ভোট চাইতে গিয়ে ভোটারদের বাড়িতেই খাচ্ছেন দুপুর ও রাতের খাবার। জানা যায়, হিরো আলম নির্বাচনী প্রচারে গিয়ে ভোটারদের কাছ থেকেই চা খাচ্ছেন। সিংহ প্রতীকের এই স্বতন্ত্র প্রার্থী যেখানেই প্রচারণায় যাচ্ছেন সেখানেই বলছেন, আমি গরিব ঘরের ছেলে, টাকা দিয়ে ভোট করতে আসিনি, আমি আপনাদের সেবা করতে এসেছি। এ সময়য় দেশের সেবা করার জন্য তাকে ভোট দিয়ে সংসদের পাঠানোর অনুরোধ করেন। আমি গরিব, গরিবরাই আমার সঙ্গে প্রচারণায় রয়েছে। কেউ টাকার জন্য আমার প্রচারণা করছে না, ভালোবাসা থেকেই সবাই সহযোগিতা করছে। গরিবের দুঃখ গরিবই বুঝে।

প্রসঙ্গত, ভোটের লড়াইয়ে হিরো আলমের প্রতিদ্বন্দ্বি হিসেবে রয়েছেন মহাজোটের প্রার্থী বর্তমান সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন (নৌকা), বিএনপির প্রার্থী মোশারফ হোসেন (ধানের শীষ), ইসলামী আন্দোলনের মোহাম্মদ ইদ্রিস আলী (হাতপাখা), তরিকত ফেডারেশেনের কাজী এমএ কাশেম (ফুলের মালা), ন্যাশনাল পিপলস পার্টির আয়ুব আলী (আম) ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের জীবন রহমান।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button