Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আওয়ামী লীগরাজধানীরাজনীতি

নির্বাচন নিয়ে এনডিআই কী বললো কিছু যায় আসে না: পররাষ্ট্রমন্ত্রী

এনডিআই কী বললো না বললো তাতে কিছু যায় আসে না বলে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। আইআরআই ও এনডিআই এর রিপোর্টে নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির সহিংসতার বিষয়টি যুক্ত করা উচিত ছিল । রোববার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। তাই এনডিআই কী বললো তাতে কিছু আসে যায় না। জলদস্যুদের কবলে থাকা জাহাজ ও নাবিকদের অক্ষতভাবে উদ্ধারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এছাড়া, জাহাজ সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করার ক্ষেত্রে গণমাধ্যমকে সতর্ক ও সংযত হওয়ারও আহ্বান জানান তিনি। হাছান মাহদমুদ বলেন, কী প্রক্রিয়ায় জাহাজ উদ্ধার করা হবে, তা জনসমক্ষে প্রকাশ করার বিষয় নয়।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button