Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

আইসিটি চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু মারা গেছেন, প্রধানমন্ত্রীর শোক

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলী অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু মারা গেছেন। শুক্রবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

১৯৩১ সালের ২৮ আগস্ট জন্ম নেয়া গোলাম আরিফ টিপু একাধারে ছিলেন একজন আইনজীবী, মুক্তিযোদ্ধা ও ভাষা আন্দোলন কর্মী। ১৯৫২ সালে রাজশাহীতে বাংলা ভাষা আন্দোলন মূলত: তার নেতৃত্বে সংগঠিত হয়।

তিনি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের রাজশাহী অঞ্চলের যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ভাষা আন্দোলনে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০১৯ সালে একুশে পদক প্রদান করে।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় শেখ হাসিনা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদন জানান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের এক সংবাদ বিঞ্জপ্তিতে এ কথা বলা হয়েছে।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button