Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশআওয়ামী লীগপ্রধানমন্ত্রীরাজধানীরাজনীতি

ইফতার পার্টি না করে মানুষের পাশে দাঁড়ান: প্রধানমন্ত্রী

ইফতার পার্টি না করে মানুষের পাশে দাঁড়ান বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের রমজান মাসে ইফতার পার্টি না করে সেই টাকা দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানান তিনি। বুধবার মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

রমজানের প্রস্তুতি হিসেবে মন্ত্রণালয়গুলো কী কী করছে সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছ থেকে তা শুনেছেন তিনি। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এ ছাড়া এদিন প্রধানমন্ত্রী আট বিভাগে কৃষিপণ্যের জন্য আধুনিক সংরক্ষণাগার করারও নির্দেশ দেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button