Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিআওয়ামী লীগ

নাবিকদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে সরকার: নৌ পরিবহন প্রতিমন্ত্রী

সোমালিয়ান জলদস্যুদের কবলে থাকা বাংলাদেশি জাহাজ ও নাবিকদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে সরকার বলে জানিয়েছেন,নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ পর্যন্ত জিম্মি ২৩ জন নাবিক নিরাপদে আছে বলেও জানানো হয়েছে। বুধবার দুপুরে সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠকে এসব কথা বলেন তিনি।
পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৪ উপলক্ষ্যে ফেরি, স্টিমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কর্মপন্থা গ্রহণের লক্ষ্যে বৈঠকটি আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, যে ২৩ জন নাবিক জিম্মি আছে তাদের জীবন রক্ষা করে নিরাপদ স্থানে নিয়ে আসা আমাদের প্রথম কাজ। আমরা সেটাই করার চেষ্টা করছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ও এটা নিয়ে কাজ করছে। যেসব জলদস্যু জাহাজকে নিয়ন্ত্রণে নিয়েছে এখন পর্যন্ত তাদের দখলেই আছে।

তিনি আরও বলেন, ভারত সাগরে জাহাজটি আছে। সার্বক্ষণিক তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত আমাদের নাবিকরা নিরাপদে আছে। এখন পর্যন্ত এটুকুই খবর। পরবর্তীতে কোনো ভালো খবর পেলেই আমরা সঙ্গে সঙ্গেই জানাবো।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে, নেভি এ বিষয়ে আমাদের সাহায্য করছে। তাদের হত্যার হুমকি বা মুক্তিপণ চাওয়ার কোনো তথ্য আমাদের কাছে আসেনি।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button