Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজধানীআওয়ামী লীগরাজনীতি

চিকিৎসক-রোগী সুসম্পর্ক রোগীর আত্মবিশ্বাস বৃদ্ধি করে: স্বাস্থ্যমন্ত্রী 

চিকিৎসক-রোগী সুসম্পর্ক রোগীর আত্মবিশ্বাস বৃদ্ধি পায় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এমডি-এমএস ফেইজে ভর্তি হওয়া রেসিডেন্টদের ইনডাকশন অনুষ্ঠানে  তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদসহ অনান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

ডা. সামন্ত লাল বলেন, রোগীরা রোগ থেকে মুক্তি পেতে অসহায়ের মতো চিকিৎসকের ওপর নির্ভর করে। চিকিৎসকরা চাইলেই রোগীদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে রোগীর আত্মবিশ্বাস বৃদ্ধি পায় ও ভালো চিকিৎসা দেওয়া যায়।

বায়বাংলাদেশের চিকিৎসকদের যে ভালো মেধা আছে, তার অসংখ্য প্রমাণ আমার কাছে আছে। ভুটান থেকে রোগী এসে আমাদের এখানে চিকিৎসা নিচ্ছে। শুধু যে রোগী বাইরে যাচ্ছে এরকম নয়, ভারত থেকে আমাদের দেশে অসংখ্য রোগী আসছে।

তিনি আরও বলেন,হাঙ্গেরি থেকে চিকিৎসক এনে আমরা জোড়া শিশুর অপারেশন করেছি। আমি দেখেছি বাচ্চাদের যখন এনেস্থিসিয়া দেওয়া হয়, তখন হাঙ্গেরির চিকিৎসকরা পারেননি, পেরেছেন বাংলাদেশের চিকিৎসকরাই।

এছাড়া, আজকে এখানে যারা আছেন, আমি সবিনয়ে একটা কথা বলতে চাই। আসুন আমরা চিকিৎসকদের সম্মান এমন এক জায়গায় নিয়ে যাই, যেন লোকজন চিকিৎসকদের দেখলেই মাথা নিচু করে। এ ক্ষেত্রে প্রধান কাজ হলো ধৈর্য ধরে রোগীদের কথা শোনা ও তাদের সেবা দেওয়া।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button