Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আওয়ামী লীগরাজনীতি

নারীর ক্ষমতায়নে মূল শক্তি নিজেরাই : খাদ্যমন্ত্রী

নারীর ক্ষমতায়নের মূল শক্তি তারা নিজেরাই বলেছেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শুক্রবার দুপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত সাপাহার উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভায় এসব কথা বলেন।

সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাহজাহান হোসেন,আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল আলম শাহ চৌধুরী,সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার,ভাইস চেয়ারম্যান মো. আব্দুর রশিদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগমসহ অনান্যরা এ সময় উপস্থিত ছিলেন। নিয়ামতপুর ও পোরশা উপজেলা প্রশাসন কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হন।

মন্ত্রী বলেন,বর্তমান সরকারের মন্ত্রিপরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজন নারী রয়েছেন। বর্তমানে নয় জন নারী সচিব দায়িত্ব পালন করছেন। মহান সংসদেও স্পিকারের দায়িত্ব পালন করছেন একজন নারী।

তিনি  আরও বলেন,দেশের নারীর সংখ্যা অর্ধেক নয় বরং অর্ধেকেরও বেশি। ভোটার তালিকা দেখলে সেটা স্পষ্ট হয়ে যায়। নারীরা তাদের মেধা ও যোগ্যতা দিয়ে এগিয়ে যাচ্ছে।

এছাড়া, বাংলাদেশে নারীদের অগ্রযাত্রার পরিবেশ তৈরি দিয়েছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button