Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আওয়ামী লীগনির্বাচনবাংলাদেশরাজনীতি

সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছে বিএনপি: ওবায়দুল কাদের

|| ইয়াকুব নবী ইমন ||
বিএনপি নির্বাচন কমিশন, পুলিশ, প্রশাসনকে বিতর্কিত করেছে বলে অভিযোগ করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, এখন সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছে। সেনাবাহিনী আমাদের জাতীয় সম্পদ, তাই সেনাবাহিনীকে বিতর্কের  ঊর্ধ্বে রাখতে হবে।

আজ সোমবার বিকালে নোয়াখালী-৫ আসনের কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের বঙ্গবন্ধু শেষ মজিবুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী পথসভায় এ কথা বলেন তিনি।

এ সময় তিনি আরো বলেন, দেশ প্রেমিক সেনাবাহিনীকে যারা বিতর্কিত করতে চায়, আগামী ৩০ ডিসেম্বর ভোটের মাধ্যমে আমরা তার জবাব দিব। পরে, বিএনপি ও ঐক্যফ্রন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর মতলব করছে বোলেও অভিযোগ করেন তিনি।

বিএনপি প্রার্থী মওদুদ আহমদের গাড়িতে হামলার বিষয়ে বলেন, মওদুদ আহমদ নিজের গাড়ি বাড়িতে রেখে ভাড়া গাড়ি নিয়ে ঘুরে। সে গাড়িতে নিজের লোক দিয়ে হামলা করে, আওয়ামী লীগের নামে দোষ চাপাচ্ছেন। আওয়ামী লীগের লোকজন যদি হামলা করে, তার প্রমাণ পেলে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলেও জানান আওয়ামী লীগের এই শীর্ষ নেতা।

বাংলাটিভি/প্রিন্স 

সংশ্লিষ্ট খবর

Back to top button