Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজধানীআওয়ামী লীগপ্রধানমন্ত্রীবাংলাদেশরাজনীতি

র‌্যাব সবসময় নির্যাতিতদের পাশে দাঁড়িয়েছে : প্রধানমন্ত্রী

মানুষের অধিকার সংরক্ষণে যারা কাজ করেছে তাদের ওপর কীভাবে স্যাংশন আসে প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,‌ র‌্যাব সবসময় নির্যাতিতদের পাশে দাঁড়িয়েছে। বুধবার র‌্যাবের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ কথা বলেন সরকার প্রধান।

প্রধানমন্ত্রী বলেন, মানুষের অধিকার সংরক্ষণে যারা কাজ করেছে তাদের ওপর কীভাবে স্যাংশন আসে। স্যাংশন কখনো এক তরফা হয় না, দরকার হলে আমরাও স্যাংশন দিতে পারি।

তিনি আরও বলেন, রমজান সংযমের মাস,এ মাসে কিছু অসাধু ব্যবসায়ী অসংযমী হয়ে ওঠে। এসব ব্যবসায়ী ও চোরাকারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

সরকার প্রধান আরও বলেন, জঙ্গিবাদ দমনে র‍্যাব বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে। তাদের এই ভূমিকার প্রশংসা করি। বনদস্যু, ডাকাত, চরমপন্থীদের আত্মসমর্পণের পর তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে বর্তমান সরকার। র‍্যাব এখানে বড় ভূমিকা পালন করেছে।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button