Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যদেশবাংলাশোক সংবাদ

ব্যবসায়ী হাবিবের ১৮তম মৃত্যুবার্ষিকী পালন

বাংলাদেশ পাখা প্রস্ততকারক মালিক সমিতির সাবেক সভাপতি ও পুরান ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মরহুম হাবিবুর রহমান হাবিবের ১৮তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বাদ আসর ১নং কেরানীগঞ্জ মডেল টাউন বাড়ী মালিক ঐক্য সমবায় সমিতির কার্যালয়ে সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

হাবিবুর রহমান ছিলেন ‘আমরা ঢাকার নাগরিক ফোরাম’র সাবেক সাধারণ সম্পাদক। পুরান ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবেও তিনি পরিচিতি লাভ করেছিলেন। তিনি সাংবাদিক মোস্তাফিজুর রহমান মোস্তাকের বড় ভাই। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফেজ কারী সৈয়দ সাইদুর রহমান এবং বানিয়া নগরের খানকাহ পীর সাফায়েত উল্লাহ্ চিশতি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মডেল টাউন বাড়ীর মালিক ঐক্য সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সামসুল হক লিটন, হাজী নুরুল ইসলাম, হাজী কাদের,কোষাধক্ষ্য আনোয়ার হোসেন,শুকুর আলী, আক্তার হোসেন হিরা আবু বক্কর সিদ্দিক, সামসুল হক ভিস্তি,মো সাকিল, ঢাকা সাব এডিটর কাউন্সিলের কল্যাণ সম্পাদক,জাফরুল আলম,,ঢাকা জেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য এইচ, এম,আমিন,মো,হাবিবুর রহমান, রবিন,রাতুল,কেরানীগঞ্জ মডেল থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, আলতাফ হোসেন অমি ও ইমরান হোসেন ইমু।

এছাড়াও স্থানীয় সাংবাদিক, বাড়ি মালিক সমিতির নেতা ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এর আগে পরিবারের পক্ষ থেকে দিনব্যাপী কোরআনখানির আয়োজন করা হয়।

এসআর/বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button