Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রধানমন্ত্রী

সরকার উৎখাতের ষড়যন্ত্রকারীরা নিত্যপণ্যের দাম বাড়িয়েছে: প্রধানমন্ত্রী

যারা সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছে তারাই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়াচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দেশে দুর্ভিক্ষের ষড়যন্ত্র এখনও আছে, নির্বাচন যারা চায়নি তারাই এই চক্রান্ত করে যাচ্ছে। ভোগ্যপণ্য লুকিয়ে রেখে যারা দাম বাড়ায় তাদের গণধোলাই দেওয়া দরকার। ১৫ বছর ধরে যে পরিবর্তন এসেছে তা তো স্বীকার করবেন। ভাতের জন্য হাহাকার ছিল। একটু নুন ভাত। একটু ফ্যান চাইত। এখন তা চায় না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দ্বাদশ জাতীয় নির্বাচন যাতে না হয় সেজন্য বিরাট চক্রান্ত ছিলো। তিনি বলেন, চক্রান্তকারীরা শেষ পর্যন্ত চেষ্টা করেছিলো যাতে কোনভাবেই নির্বাচনটা অনুষ্ঠিত হতে না পারে। ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র আছে। নির্বাচন যাতে না হয়। নানা অস্থিরতা সৃষ্টি করে সরকার পতনের পরিকল্পনা ছিল তাদের। এখনো আছে। যারা জিনিস জমিয়ে রেখে পচিয়ে ফেলে দেয়, তাদের গনধোলাই দেয়া উচিত।

নির্বাচন নিয়ে বিশ্বনেতাদের সাথে কোনো আলোচনা হয়নি, এ নিয়ে কোনো আগ্রহ নেই। তিনি জানান, প্রত্যেক দেশের সাথে উন্নয়ন নিয়ে কথা হয়েছে, নির্বাচন নিয়ে কথা হয়নি।

জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে দেশটিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী । মিউনিখ নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। পাশাপাশি বৈঠক করেন বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে।

মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে আমি উদ্বোধনী বক্তব্য প্রদান করি। বক্তব্যে সব রকমের যুদ্ধ অবিলম্বে বন্ধের করার আহ্বান জানিয়েছি বলে জানান প্রধানমন্ত্রী।

এন আর/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button