Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশআওয়ামী লীগরাজধানীরাজনীতি

বাংলাদেশের সঙ্গে সরাসরি আকাশপথে সংযোগ চায় সুইজারল্যান্ড: পর্যটন মন্ত্রী

বাংলাদেশের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনে সুইজারল্যান্ড আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান।  বৃহস্পতিবার সচিবালয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি সাক্ষাৎ শেষে এসব কথা বলেছেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রী বলেন, আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ এবং সুইজারল্যান্ডের মধ্যে এয়ার সার্ভিস এগ্রিমেন্ট স্বাক্ষরিত হবার আশা প্রকাশ করেন।  দুই দেশের মধ্যে সরাসরি বিমান পরিচালনার বিষয়টি বিবেচনা করব।

বাংলাদেশের অবস্থান আন্তর্জাতিক বিমান চলাচল রুটের মধ্যে হওয়ায় এ সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি অন্যতম প্রধান এভিয়েশন হাবে রূপান্তর করার কাজ করছি।

পর্যটনমন্ত্রী বলেন, বাংলাদেশের পর্যটনের অপার সম্ভাবনাকে বাস্তবে রূপ দেয়ার জন্য কাজ করা হচ্ছে। পর্যটন মহাপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। এ বছরেই বাস্তবায়ন শুরু হবে।

এছাড়াও বিদেশি পর্যটকদের জন্য কক্সবাজারসহ দেশের আরো বেশ কিছু জায়গায় নিবিড় পর্যটন অঞ্চল তৈরি করছি। সেখানে সুইজারল্যান্ড বিনিয়োগ করলে আমরা তাদের সব সুযোগ-সুবিধা দেব বলেও জানান ফারুক খান।

এন আর/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button