Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আওয়ামী লীগরাজনীতি

মিয়ানমার থেকে কেউ অস্ত্র নিয়ে ঢুকতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার থেকে কেউ অস্ত্র নিয়ে ঢুকতে পারবে না বলে জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ।শুক্রবার বিকালে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংঘাতের কারণে মিয়ানমার থেকে অনেকে এ দেশে এসেছে। তাদের ফেরত পাঠিয়েছি। সীমান্তে বিজিবির ফোর্স বাড়ানো হয়েছে।  কোস্ট গার্ড, নেভি ও পুলিশও সজাগ রয়েছে।

অস্ত্র নিয়ে কারও এ  ভূখণ্ডে আসার সুযোগ নেই বলেও জানান  আসাদুজ্জামান খান

এন আর/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button