Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশআওয়ামী লীগরাজধানীরাজনীতি

আন্দোলনে নয় বিএনপিকে পরবর্তী নির্বাচনের প্রস্তুতির পরামর্শ: ওবায়দুল কাদের

আন্দোলনের কথা না ভেবে, এখন থেকেই পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপিকে পরামর্শ দিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মির্জা ফখরুল জেল থেকে বেরিয়েই, আন্দোলনের দিবা স্বপ্ন দেখছেন। শুক্রবার সকালে রাজধানীর গুলিস্থানের কেন্দ্রীয় কার্যালয়ে, দলের যৌথ সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। জনগণের সরকার ক্ষমতায় আছে, তাই আন্দোলনের কোন ইস্যু খুঁজে পাবে না তারা। আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলা আওয়ামী লীগ সহ, সকল সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদকদের যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
অনুষ্ঠানের সূচনা বক্তৃতায়, দলের অভ্যন্তরীণ কোন্দল, সাংগঠনিক সমস্যার জরুরী সমাধানের কথা বলেন তিনি।
মির্জা ফখরুলের জামিনের পর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি, সাংবাদিকদের এমন প্রশ্নে কাদের বলেন, আন্দোলন না করে দলকে করলেই তারা ভালো করবে।
দেশের জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে বলে জানান ওবায়দুল কাদের। বলেন, জনগণ আর বিএনপির আন্দোলনে সাড়া দেবে না।
এছাড়া বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে যোগ দেয়ায় বাংলাদেশের জন্য বিরাট সম্মান বয়ে এনেছেন বলেও জানান আওয়ামী লীগের এই শীর্ষনেতা।

এন আর/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button