Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রধানমন্ত্রীআওয়ামী লীগরাজনীতি

জার্মানির পথে প্রধানমন্ত্রী

মিউনিখ সিকিউরিটি কনফারেন্স (এমএসসি) ২০২৪-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে জার্মানির উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  বৃহস্পতিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি-২০৭) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটি মিউনিখ সময় ৫ টা ২০ মিনিটে জার্মানির মুনচেন ফ্রাঞ্জ জোসেফ স্ট্রস বিমানবন্দরে পৌঁছাবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এই তথ্য জানানো হয়।।

মিউনিখে অবস্থানকালে শেখ হাসিনা নিরাপত্তা সম্মেলনের ফাঁকে জার্মানির চ্যান্সেলর এবং ডেনমার্ক ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীদের সঙ্গেও বৈঠক করবেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। ১৯শে ফেব্রুয়ারি ঢাকা পৌঁছানোর কথা রয়েছে তাঁর।

সংশ্লিষ্ট খবর

Back to top button