Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশআওয়ামী লীগরাজধানীরাজনীতি

ধর্ম যাই হোক, দেশ আমাদের সকলের : এলজিআরডি মন্ত্রী

ধর্ম যাই হোক না কেন দেশ আমাদের সকলের  বলে জানিয়েছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। বুধবার সকালে রাজধানীর বেইলী রোড অফিসার্স ক্লাবে সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রিপরিষদ সচিব ও অফিসার্স ক্লাব চেয়ারম্যান মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন, খাদ্যমন্ত্রী শ্রী সাধন চন্দ্র মজুমদার, পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী শ্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, ভূমি প্রতিমন্ত্রী শ্রী নারায়ণ চন্দ্র চন্দ, অফিসার্স ক্লাব সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন ও ভারতের হাই কমিশনার প্রশান্ত কুমার দাসসহ অনান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

তাজুল ইসলাম বলেন, একটি দেশে বিভিন্ন ধর্ম অবলম্বী মানুষ বসবাস করবে। সেখানে যদি আমরা ধর্মীয় বিভক্তি সৃষ্টি করি এবং এটাকে নিয়ে যদি আমরা বাড়াবাড়ি করি তাহলে পৃথিবীর কোনো দেশেই বিভিন্ন ধর্মের লোকেরা বসবাস করতে পারবে না।

মন্ত্রী আরও বলেন, আপনার ধর্ম আপনি পালন করবেন, আমার ধর্ম আমি পালন করব। হিন্দু ধর্মের যেমনি আচার-আচরণ আছে, ঠিক তেমনি মুসলমান ধর্মের আচার-আচরণ রয়েছে। হিন্দুদের আচার অনুষ্ঠানে অনেক সময়, আমি নিজে সংহতি প্রকাশ করি।

বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও গণতন্ত্র এই চারটি মূল মন্ত্রের ওপর দেশ প্রতিষ্ঠিত। এই মূল মন্ত্রগুলোকে ধারণ করে জাতীয় লক্ষ্য উন্নত দেশ গড়তে এগিয়ে যাওয়ার কথাও বলেন তিনি।

এন আর/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button