Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশরাজধানী

ক্র্যাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে র‌্যাব মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কমিটির সঙ্গে র‌্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেনের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে র‌্যাব সদরদপ্তরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। র‌্যাব মহাপরিচালক ক্র্যাবের নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং ক্র্যাব নেতৃবৃন্দও ক্র্যাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। র‌্যাবের মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল মোঃ মাহাবুব আলম, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডিআইজি ইমতিয়াজ আহমেদ, আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনসহ র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ ছাড়াও ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, র‌্যাব ও সাংবাদিক একে অপরের পরিপূরক। র‌্যাব এবং সাংবাদিকদের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে জঙ্গি দমন, মাদক উদ্ধার, হত্যাকারী, ডাকাত, অপহরণকারী ও চাঁদাবাজসহ যে কোন অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে।

তিনি বলেন, র‌্যাব ফোর্সেস পূর্বের ন্যায় ভবিষ্যতেও মাদক দ্রব্য উদ্ধার ও পণ্যবাহী যানবাহনে চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ফোর্সেস নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করবে।

রাষ্ট্রের সুষম বিকাশ ও সমাজ গঠনে অতীতের ন্যায় ভবিষ্যতেও সাহসী পথচলায় নিজেদের অবস্থান সমুন্নত রাখার জন্য র‌্যাব মহাপরিচালক নবনির্বাচিত কমিটিকে আহবান করেন।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি অপরাধ দমনের ক্ষেত্রে যে কোন অপরাধের তথ্য প্রদান করে র‌্যাবকে সহায়তা করার আহ্বানও জানান র‌্যাব মহাপরিচালক।

এন আর/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button