রাজনীতিআওয়ামী লীগরাজধানী
চরম হতাশায় বিএনপি: ওবায়দুল কাদের

নির্বাচনে অংশ না নিয়ে এবং আন্দোলেন ব্যর্থ হয়ে চরম হতাশায় বিএনপি বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার রাজধানীর বনানী সেতু ভবনে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাত শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, কোন কিছুতেই স্বস্তি পাচ্ছে না বিএনপি। এজন্য সব কিছুতেই বিরোধিতা করছে তারা।
রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, নতুন করে রোহিঙ্গা প্রবেশ করতে দেয়া হবে না। তাদের সমস্যা নিয়ে আমাদের কোন উদ্বেগ তৈরি হোক, সেটা কাম্য নয়।
বিশ্ব ব্যাংকের সহায়তায় ৪৯৮৮ কোটি টাকার রোড সেফটি প্রকল্প হাতে নেয়া হয়েছে । বাস্তবায়ণকারী সংস্থার মধ্যে রয়েছে সড়ক ও জনপদ বিভাগ, বিআরটিএ, বাংলাদেশ পুলিশ এবং ডিজিএইচএস। এ প্রকল্প সর্বোচ্চ অগ্রাধিকার তালিকায় রয়েছে। এ কাজের পর্যবেক্ষণ নিজে করবো বলেও জানান ওবায়দুল কাদের ।
এন আর / বাংলা টিভি



