Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশআওয়ামী লীগরাজধানীরাজনীতি

নতুন প্রজন্মের সমাধানকারী ও শক্তিশালী অংশীদার গ্রামীনফোন: তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে দেশের নতুন প্রজন্মকে সমস্যা সমাধানকারী হিসাবে তৈরিতে শক্তিশালী অংশীদার হবে গ্রামীনফোন বলে জানিয়েছেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মঙ্গলবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে দেশের প্রথম ক্রস-প্ল্যাটফর্ম অ্যাপ মার্কেটপ্লেস অ্যাপসিটির উদ্বোধন শেষে এসব কথা বলেন। গ্রামীণফোন লিমিটেডের চেয়ারম্যান ও টেলিনর এশিয়ার প্রধান পেটার-বরে ফারবার্গ, গ্রামীণফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার ইয়াসির আজমান এ সময় উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, স্মার্ট জাতির জন্য একটি স্মার্ট ভবিষ্যত নিশ্চিত করতে হবে। আগামী ১৭ বছরের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে উদ্ভাবনের মাধ্যমে দেশের তরুণ উদ্যোক্তারা সক্রিয় ভূমিকা রাখবে। তরুণদের সম্পৃক্ত করে একটি স্মার্ট জাতি গঠনে অ্যাপটি বিশেষ অবদান রাখবে ।

তিনি আরও বলেন,বর্তমানে দেশে ১৩ কোটির অধিক ইন্টারনেট ব্যবহাকারী রয়েছে। নগর, গ্রাম, পাহাড়, দ্বীপ কিংবা যত দুর্গম এলাকাই হোক না কেন আমরা উচ্চগতির নির্ভরযোগ্য ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ কমমূল্যে পৌঁছে দেয়া হবে।

এছাড়াও প্রধানমন্ত্রী নাগরিক সকল সেবা আঙুলের ডগায় নিয়ে আসতে এবং দুর্নীতিমুক্ত, কাগজবিহীন, আন্তঃসংযুক্ত ও আন্তঃক্রিয়াশীল একটি স্মার্ট সরকারের লক্ষ্যে কাজ করছে বলেও জানান জুনাইদ আহমেদ পলক।

 

এন আর/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button