নারী ফুটবলে স্পন্সর এর অভাব হবে না: যুব ও ক্রীড়া মন্ত্রী

নারী ফুটবলে স্পন্সর এর অভাব হবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান একই সাথে পুরুষ ফুটবলকে এগিয়ে নিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে । মঙ্গলবার সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন এর বাসায় সৌজন্য সাক্ষাত শেষে তিনি এসব কথা বলেন।
বাফুফে সভাপতি হৃদযন্ত্রের সার্জারি করে বাসায় বিশ্রামে রয়েছেন। বিশ মিনিটের বৈঠকে ব্যক্তিগত পর্যায়ের আলোচনার পাশাপাশি ফুটবলের উন্নয়নের বিষয়ে কথাও হয়েছে। সাক্ষাৎকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্টেডিয়ামে যেন আর সময় ক্ষেপণ না হয় এবং বিকল্প খেলার জায়গা করা যায় কিনা সেটাও আমার বিবেচনায় রয়েছে। চলতি সপ্তাহেই বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শনে যাবেন বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, আমাদের ক্রীড়া ফেডারেশনের সংখ্যা ৫৫ টির মতো। ফুটবল সবচেয়ে জনপ্রিয় খেলা। সম্ভাবনাময় খেলাগুলোকে এগিয়ে নিতে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন কর্মপদ্ধতি নির্ধারণ করতে কাজ শুরু করেছি।
এরইমধ্যে ৯ টি ফেডারেশনের সাথে বৈঠক করেছি। আগামী সপ্তাহ থেকে পর্যায়ক্রমে অন্যান্য ফেডারেশনের সাথে বসবো বলে জাননা নাজমুল হাসান।
এন আর/ বাংলা টিভি



