Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজধানীআওয়ামী লীগরাজনীতি

বাংলাদেশের টাঙ্গাইল শাড়ীর প্যাটেন্ট পেতে দ্রুত ব্যবস্থা: জাহাঙ্গীর কবির নানক

বাংলাদেশের টাঙ্গাইল শাড়ীর প্যাটেন্ট পেতে জরুরি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক । রোববার দুপুরে পাট অধিদপ্তর পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, পাট অধিদপ্তরের মহাপরিচালক ড. সেলিনা হোসেন ও মন্ত্রণালয়ের অনান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের টাঙ্গাইল শাড়ীর প্যাটেন্ট পেতে জরুরিভাবে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। কৃষকদের কাঁচা পাটের উপযুক্ত দাম নিশ্চিতে মধ্যসত্ত্বভোগীদের দৌরাত্ব বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ অনুযায়ী ১৯টা পণ্যে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক রয়েছে। এসব পণ্যে প্লাষ্টিকের ব্যবহার করলে আইনি ব্যবস্থা জোরদার করবেন। দেশব্যাপী সারাবছর  অভিযান চলমান থাকলেও বর্তমান পেক্ষাপটে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে বলেও জানান তিনি।

পাট চাষ নিশ্চিতকরণে বীজ সরবরাহ সঠিক রাখার পাশাপাশি কৃষককে অন্যান্য উপকরণ সহায়তার কারণে সম্প্রতিক বছরগুলোতে পাটের উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেয়েছে। দেশে প্রয়োজনীয় কাঁচাপাট সরবরাহ নিশ্চিতকরণ এবং পাট ও পাটজাত পণ্য রপ্তানির ধারা বেগবান করার লক্ষ্যে সর্বদা পাটের বাজার দর পর্যবেক্ষণে রাখা হচ্ছে।  পাটকলসমূহ  নিরবচ্ছিন্নভাবে পাট  সংগ্রহ করতে পারছে যা রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রধানমন্ত্রী  শেখ হাসিনার নেতৃত্বে রূপকল্প-২০৪১ বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান জাহাঙ্গীর কবির নানক।

এন আর/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button