Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যজাতীয় নির্বাচনরাজনীতি

জামায়েতের ২২ প্রার্থী নিয়ে আজ সিদ্ধান্ত দেবে ইসি

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিছু কিছু দলের প্রার্থীদের অংশগ্রহণ নিয়ে লেগেছে নানা রকম জটিলতা। অনেক প্রার্থীদের বাতিল হচ্ছে সেই আবার কেউ কেউ হাইকোর্টে আপিল করে ফিরে পাচ্ছেন।  নির্বাচনের আর বাকি মাত্র ৬ দিন। এখনো পর্যন্ত উৎকন্ঠায় রয়েছেন জামায়েতে ইসলামের প্রার্থীরা। গত শুক্রবার আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে জামাতের অংশগ্রহণের ব্যাপারে পুনরায় আপত্তি জানান। এ ব্যাপারে তৎক্ষনাত কোন প্রতিক্রিয়া ইসির না থাকলেও শনিবার বিকেলে ময়মনসিংহে বিভাগীয় মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে এ ব্যাপারে কথা বলেন প্রধান নির্বাচন কমিশন কে এম নুরুল হুদা। তিনি জানান,  আদালতের আদেশ বিশ্লেষণ করে জামায়াতের ২২ প্রার্থীর বিষয়ে রবিবার সিদ্ধান্ত নেয়া হবে ।

তখন তিনি আরো বলেন, সারাদেশের কোথাও কোথাও সহিংসতা হতেই পারে। তুলনামূলকভাবে অন্যান্য নির্বাচন থেকে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো।

সারাদেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রয়েছে। যেসব আসনে প্রার্থিতা স্থগিত এবং বাতিল করা হয়েছে সেখানে নতুন করে প্রার্থী দেবার কোনও সুযোগ নেই বলেও জানান তিনি।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, ’২৩ তারিখে একটা কমিশন মিটিং হবে। সেখানে সিদ্ধান্ত নেয়া হবে এ ব্যপারে। বানচাল করার এখন কোনও পরিস্থিতি বা পরিবেশও নেই এবং সাহসও নেই।’

বাংলাটিভি/এমআরকে

সংশ্লিষ্ট খবর

Back to top button