বাংলাদেশআওয়ামী লীগপ্রধানমন্ত্রীমধ্যপ্রাচ্য
বাংলাদেশ-সৌদি সম্পর্ক এগিয়ে নেয়ার আগ্রহ

বাংলাদেশ ও সৌদি আরব বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে গভীর আগ্রহ প্রকাশ করেছে।
সকালে সৌদি আরবের শুরা কাউন্সিলের সভাপতি শেখ ড. আবদুল্লাহ বিন মুহাম্মদ বিন ইব্রাহিম আল শেখ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এই আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাতকালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার ধর্মীয়,সাংস্কৃতিক এবং অর্থনৈতিক বন্ধনের মূলে রয়েছে সমৃদ্ধ ও দীর্ঘস্থায়ী ঐতিহাসিক বন্ধন, উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে সৌদি আরব সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান দেশটির শুরা কাউন্সিলের সভাপতি।



