Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশআওয়ামী লীগপ্রধানমন্ত্রীরাজধানীরাজনীতিসরকার

প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন সরকারের মন্ত্রিসভার বৈঠক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নতুন সরকারের মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে । শুরুতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৩ সালে প্রণীত আইনসমূহ নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বেলা সাড়ে ১০টায় এই বৈঠক শুরু হয়।

ধর্মমন্ত্রী ফরিদুল হক খান পবিত্র কাবা শরিফের গিলাফ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন। ১১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার শপথের পর এটি নতুন সরকারের দ্বিতীয় বৈঠক।  এসময় আইন মন্ত্রী আনিসুল হক উপস্থিত ছিলেন।

এন আর/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button