Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্যআওয়ামী লীগপ্রধানমন্ত্রীরাজনীতি

দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না: স্বতন্ত্র এমপিদের প্রধানমন্ত্রী

স্বতন্ত্র সংসদ সদস্যদের সংসদ উদ্দেশ্যে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। সেইসঙ্গে এই সংসদের  প্র্যাকটিস ভালো করে জানার তাগিদ দিয়েছেন তিনি।

সন্ধ্যায় নিজের সরকারি বাসভবন গণভবনে স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকটি সঞ্চালনা করছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যেসব প্রকল্প দেশের মানুষের জন্য অর্থবহ, সেসব প্রকল্পই গ্রহণ করা হয়।

স্বতন্ত্র সংসদ সদস্যদের বাংলাদেশের ইতিহাস জানা এবং সংবিধান আত্মস্থ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, সংসদ কার্যপ্রণালি বিধি পড়তে হবে। আমাদের সংসদ ওয়েস্ট মিনস্টার টাইপ পার্লামেন্ট। কাজেই সংসদ প্র্যাকটিস ভালো করে জানতে হবে।

স্বতন্ত্র এমপিদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্বাচনি এলাকায় কেউ ভূমিহীন-গৃহহীন থাকলে তাদের জন্য ঘর তৈরি করে দেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে আগামী পাঁচ বছর জাতীয় সংসদে স্বতন্ত্র প্রার্থীদের ভূমিকা কী হবে, সংরক্ষিত নারী আসনের বিষয়ে তাদের মতামতসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে নির্দেশনা আসতে পারে। প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে স্বতন্ত্র সংসদ সদস্যদের নিয়ে বিভিন্ন বিষয় স্পষ্ট হবে।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২২৩টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এছাড়া জাতীয় পার্টি ১১টি এবং ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি একটি করে আসনে জয়লাভ করেছে। এর বাইরে এবার ৬২ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে জিতেছেন, যাদের মধ্যে ৫৮ জনই সরাসরি আওয়ামী লীগের সঙ্গে জড়িত। তারা সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতা। এদের মধ্যে দলের অনেক ত্যাগী নেতাও রয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button