Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিঅন্যান্যবানিজ্য সংবাদবাংলাদেশ

নিত্যপণ্যের বাজারে অস্থিরতা কাটছেই না, চালের দাম নিয়ে চলছে চালবাজি

সরকারের নির্দেশনার পরও চালের বাজারের অস্থিরতা কাটছেই না। চাল নিয়ে কারসাজি চলছেই। অন্যান্য নিত্যপণ্যের সাথে মাছ মাংস এবং সব্জির বাজারও চড়া। এর সাথে নতুন করে অস্বাভাবিকভাবে বেড়েছে এলাচ ও বিভিন্নরকম মসলার দাম।

সরকারি নির্দেশনার পর দেশজুড়ে চালের বাজারে অভিযান শুরু হলেও, দাম কমেনি খুচরা পর্যায়ে।কিন্তু বিক্রেতারা তা মানতে নারাজ। চালের দাম প্রকারভেদে বস্তাপ্রতি  তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত বাড়লেও, পাইকারিতে কমেছে মাত্র ৫০ থেকে ১০০ টাকা।

এদিকে চালসহ ভোগ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনার  প্রতিফলন দেখতে না পেয়ে ক্ষুব্ধ ভোক্তারা।  রামজানকে সামনে রেখে উর্ধ্বমুখী ছোলা,চিনি, ডাল ও ভোজ্যতেলের দামের সাথে এলাচের দাম কেজিতে বেড়েছে হাজার টাকা।

এদিকে বেড়েছে ডিম,ব্রয়লার এবং সোনালী মুরগীর দাম। অপরদিকে এখনও ৭০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস।আর আমদানী কত থাকার অযুহাতে বেড়েছে মাছের দামও।

শীতকালিন সব্জির মৌসুমেও কিছু সবজির দাম সামান্য কমলেও,অস্বস্তি কাটেনি। অপরিবর্তিত রয়েছে কিছু নিত্যপণ্যের দাম।

এ এইচ এম ফারুক/বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button