
ভবিষ্যতে ভোলায় আরো ৯টি গ্যাসকূপসহ মোট ১৮টি খননের পরিকল্পনা রয়েছে সরকারের- জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বৃহস্পতিবার ভোলার বোরহানউদ্দিনে শাহবাজপুর গ্যাসক্ষেত্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, ভোলার শিল্পখাতে গ্যাস সংযোগ দেয়া হবে। এছাড়া দেশের বিদ্যুৎ ও শিল্পখাতে যেখানে সংকট রয়েছে সেখানে গ্যাসের ব্যবহার নিশ্চিত করা হবে বলে জানান নসরুল হামিদ।



