Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্যঅপরাধরাজধানী

পুলিশ-সাংবাদিক পরস্পরের পরিপূরক: ডিএমপি কমিশনার

পুলিশ-সাংবাদিক পরস্পর পরস্পরের পরিপূরক, পরস্পরের বন্ধু এবং ক্র্যাব-ডিএমপি একেবারে ভাই ভাই সম্পর্ক বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

বিকেলে ডিএমপি হেডকোয়ার্টার্সে কমিশনারের নিজ কার্যালয়ে অপরাধ বিষয়ক সাংবাদিকদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব)  নির্বাহী কমিটির নবনির্বাচিত প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় ডিএমপি কমিশনার ক্র্যাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, ডিএমপির কার্যক্রম সাংবাদিকগণ গভীরভাবে পর্যবেক্ষণ বা নিরীক্ষণ করেন। পুলিশ সাংবাদিক পরস্পর পরস্পরের পরিপূরক, পরস্পরের বন্ধু। ক্র্যাব-ডিএমপি একেবারে ভাই ভাই সম্পর্ক। ক্র্যাবের সকল কার্যক্রমের সাথে ডিএমপির যতটা সম্পৃক্ততা থাকে অন্য কোন সংগঠনের সাথে অতটা থাকে না।

ডিএমপি কমিশনার বলেন গত ২৮ অক্টোবরও পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ২৭-২৮ জন সাংবাদিক আহত হয়েছেন। আহত সাংবাদিকদের আমি ব্যক্তিগতভাবে খোঁজখবর নিয়েছি।

তিনি বলেন, অনেক সময় কোন ভুল বা অসম্পূর্ণ তথ্যের জন্য জনগণের কাছে পুলিশকে প্রশ্নবিদ্ধ হতে হয়। পারস্পরিক ভুল বোঝাবুঝি বা যোগাযোগের কিছু ঘাটতি দেখা দেয়। তবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে আপোষ না করার কথা বলেন তিনি। এ ধরনের সংবাদ পুলিশের দক্ষতা, যোগ্যতা এবং উৎকর্ষতাকে শানিত করতে সহায়তা করে।

সৌজন্য সাক্ষাতকালে নবনির্বাচিত কমিটি ডিএমপি কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, ডিএমপি কমিশনারও নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।

সৌজন্য সাক্ষাতকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খ. মহিদ উদ্দিন, যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) বিপ্লব কুমার সরকার, যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) লিটন কুমার সাহাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খান, সহ-সভাপতি শাহীন আবুদল বারী, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।

এএইচএম ফারুক/বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button