বাংলাদেশউন্নয়নপ্রধানমন্ত্রী
দেশের উন্নয়ন অগ্রযাত্রায় চীনের আরও সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে মসৃণ করতে, বেইজিংয়ের কাছে আরও সহযোগিতা চেয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে গণভবনে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের ভাইস-মিনিস্টার, সান হাইয়ান প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করতে গেলে এই সহযোগিতা চান শেখ হাসিনা।
এ সময় চীনকে, বাংলাদেশের অন্যতম বৃহত্তম উন্নয়ন ও কৌশলগত অংশীদার আখ্যায়িত করেন প্রধানমন্ত্রী।
চীন সরকার ও চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এবং আগামীর উন্নয়ন অগ্রযাত্রায় চীন বাংলাদেশের পাশে থাকবে বলেও আশ্বস্ত করেন সান হাইয়ান।
এএফ/বাংলা টিভি



