Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশআওয়ামী লীগখেলাধুলারাজধানীরাজনীতি

বাফুফের সঙ্গে যুব ও ক্রীড়ামন্ত্রীর বৈঠক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বাফুফের সঙ্গে দীর্ঘ প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন । বাফুফে নিজেদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন যুব ও ক্রীড়ামন্ত্রীর কাছে।

 বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংস্কার, নারী ফুটবলের অগ্রগতি, পুরুষ ও নারী ফুটবল দলের চাহিদার বিষয়গুলো প্রাধান্য পায়, এছাড়াও বেশকিছু বিষয় উত্থাপন করেন ফুটবলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণসহ অনান্যরা  এ সময় উপস্থিত ছিলেন।

যুব ও ক্রীড়ামন্ত্রী বলেন, দেশের সবগুলো ক্রীড়া ফেডারেশনের সঙ্গেই বৈঠকে বসবেন, এরমধ্যে কয়েকটি ফেডারেশনের সঙ্গে আলাদা করে বসবেন, বাফুফে তার অন্যতম। ক্রিকেটের পর বাংলাদেশে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। ফুটবল ফেডারেশনের দাবি-দাওয়াগুলো যাচাই-বাছাই করে যতটা সম্ভব পূরণ করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদে দেশের ৯টি ক্রীড়া ফেডারেশনের সঙ্গে বৈঠক করেন যুব ও ক্রীড়ামন্ত্রী ।

এন আর/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button